সাসটেইনেবিলিটি রিপোটিং কার্যক্রমের অংশ হিসেবে চারটি সদস্য কারখানার সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিকেএমইএ

সাসটেইনেবিলিটি রিপোটিং কার্যক্রমের অংশ হিসেবে চারটি সদস্য কারখানার সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিকেএমইএ। এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।

আজ (২৯ ডিসেম্বর) বিকেএমইএ ঢাকা কার্যালয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন এ ওয়ান পোলারের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএ’র সহ-সভাপতি মো. শামসুজ্জামান, ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএ’র সহ-সভাপতি ফকির কামরুজ্জামান নাহিদ, হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান এবং ফতুল্লাহ অ্যাপারেলসের পরিচালক কুদরত-এ-খোদা। বিকেএমইএ’র পক্ষে চুক্তিতে স্নাক্ষর করেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

অনুষ্ঠানে বিকেএমইএ’র নির্বাহী সভাপতি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা যেভাবে বাড়ছে তাতে টিকে থাকতে হলে সাসটেইনেবিলিটি রিপোর্টিং অত্যাবশ্যক হয়ে দাঁড়াচ্ছে। তাই এখনই আমাদেরকে এ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ উদ্দেশ্যকে সামনে রেখে বিকেএমইএ জিআরআই সনদপ্রাপ্ত একটি এক্সপার্ট পুল ইতোমধ্যেই তৈরি করেছে। যারা কারখানাগুলোতে নিবিড়ভাবে কাজ করবে। এ উপলক্ষ্যেই আজকের এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলো।

চুক্তি অনুযায়ী গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ড অনুযায়ী এই পাঁচ সদস্য কারখানায় সাসটেইনেবিলিটি রিপোটিংয়ের কার্যক্রম পরিচালিত হবে। এই কার্যক্রমের অর্থায়ন করবে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং নলেজ পার্টনার হিসেবে বিকেএমইএ-কে সহযোগিতা করবে সাসনেক্স।

অনুষ্ঠানে জিআরআই প্রফেশনাল সনদপ্রাপ্ত বিকেএমইএ’র ছয় উর্ধতন কর্মকর্তার মধ্যে পাঁচ জন এবং চুক্তি স্বাক্ষরকারী চার কাখানার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।